সারাদেশ

বাড়ছে করোনা প্রকোপ, হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত প্রস্তুতি

আমার বাঙলা ডেস্ক

বাড়ছে করোনা প্রকোপ। কিন্তু এখনো বিভিন্ন হাসপাতালের নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনা আইসোলেশন সেন্টারের পাশাপাশি বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউর ব্যবস্থা। রয়েছে জনবল সংকটও। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুতই সব প্রস্তুতি শেষ হবে।

লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে ১০ শয্যার আইসোলেশন সেন্টার। তবে হাসপাতালটিতে নেই কোনো আইসিইউ সুবিধা। এমনকি করোনা শনাক্তের জন্য নেই পিসিআর ল্যাবও। বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে দুটি পিসিআর ল্যাবসহ বিভিন্ন মেশিনারিজ অকেজো থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

হাসপাতালে আসা এক রোগীল স্বজন বলেন, করোনা আসলে কি করবে জানি না। আমাদের লালমনিরহাটের হাসপাতালে করোনার জন্য পর্যাপ্ত সুবিধা নেই।

হাসপাতালের এক নার্স বলেন, ‘করোনা শেষ হওয়ার পর সফটওয়্যারটা নতুন করে সংশোধন করা হয় নাই। যার কারণে হাসপাতালে মেশিনগুলো অকেজো অবস্থায় পড়ে আছে।’

কিশোরগঞ্জে একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রয়েছে ৭টি মাত্র আইসিইউ বেড। তবে কিছু যন্ত্রপাতির অভাবে তা চালু করা যাচ্ছে না।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল পরিচালক হেলিশ রঞ্জন সরকার বলেন, ‘এখানে শুধু হাইফ্লো অক্সিজেন আছে। বেডের চারপাশে আরও যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেগুলো আমাদের নেই এবং এখানে আমাদের জনবল দরকার, চিকিৎসক দরকার।’

প্রকোপ বাড়লেও এখনো পর্যাপ্ত প্রস্তুতি নেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতালেটিতে নেই কোনো আইসোলেশন সেন্টার।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি নাই। আমার মনে হয় এইখানে করোনার জন্য সবকিছু প্রস্তুত করা হয়নি। এটি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।’

নওগাঁ হাসপাতালে নেই করোনা রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড। জরুরি রোগীদের জন্য নেই আইসিইউর ব্যবস্থাও।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু জার গাফ্ফার বলেন, ‘মেইনটেইন করার জন্য এক্সপার্ট লাগে। যারা আগে ছিলেন, মাঝখানে করোনা না থাকার কারণে তাদের তুলে নেওয়া হয়েছে। এই জনবলগুলো আশা করে আবার নিয়োগ করা হবে।

দিনাজপুর মেডিকেল কলেজে ৫০ বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে ২০টি বেডের।

এদিকে যশোর সদর হাসপাতালের একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আইসিইউতেও রিজার্ভ রাখা হয়েছে একটি বেড। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিস্থিতি অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে যা ঘটে

টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকা সুস্থ জীবনযাপনের প্রবণতা হিসেবে আবির্ভূত হয়েছে। ব...

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড. ইলিয়াস মোল্লা

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় উপজেলার যোগিবরাট ভেণ্নাতলা বাজার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা