সারাদেশ

ছাত্র প্রতিনিধি বললেন, ১০ লাখ টাকার এক পয়সাও কম হবে না

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের পরশুরাম উপজেলা প্রতিনিধি নাহিদ রাব্বির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ জুন) রাতে চাঁদা দাবির একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, অভিযুক্ত নাহিদ রাব্বি পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কোলাপাড়া গ্রামের নূর নবীর ছেলে। শুক্রবার (২০ জুন) ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের এক নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার কথা বলে হৃদয় নামে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি।

নাহিদকে গেল বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতেও অতিথির আসনে বসতে দেখা গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।

ছড়িয়ে পড়া ২ মিনিট ৩৮ সেকেন্ডের কল রেকর্ডে নাহিদকে বলতে শোনা যায়, লিখিত পরীক্ষার আগে বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে ৪ লাখ টাকা অগ্রীম দিতে হবে। বাকি টাকা পরীক্ষার পরে দিতে হবে। এ সময় হৃদয় নামের অপর পাশের ওই ব্যক্তি ১-২ লাখ টাকা কম দিতে চাইলে নাহিদ বলেন, ১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।

তখন হৃদয় চাকরি পাওয়ার পর টাকা পরিশোধ করবেন বললে নাহিদ রাব্বি বলেন, প্রথমে একটা অ্যামাউন্ট না দিলে তো সে উল্টে যাবে। স্ট্যাম্প করা হবে, তোরে স্ট্যাম্প দিয়ে দিবে। আমার হাতে থাকবে সব, আমার মাধ্যমেই কাজ করবে। এ সময় ওই চাকরিপ্রত্যাশী বলেন, ভাই আপনি ওই ভাবে করে দেন, উল্টাবে না। তখন নাহিদ রাব্বি বলেন, সেই ভালোবাসা বাংলাদেশে নাই। চাকরিপ্রত্যাশী সময় চাইলে নাহিদ বলেন, না, না। পরে চাকরিপ্রত্যাশীর বাড়ি পৌরসভার কত নম্বর ওয়ার্ডে পড়ছে জিজ্ঞেস করলে ৩ নম্বর ওয়ার্ডের পরিচয় দেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে বৈষম্যবিরোধী আন্দোলনের পরশুরাম উপজেলা প্রতিনিধি নাহিদ রাব্বিকে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের বলেন, অভিযুক্ত নাহিদ আমাদের সঙ্গে কাজ করলেও কাগজে-কলমে সংগঠনের কেউ না। সেজন্য তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তবে তাকে এখন থেকে সবধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম বলেন, অনেক বছর পর এ নিয়োগ পরীক্ষা হচ্ছে। এখানে ১১৫টি পদে ১২ হাজার ৪৪৮ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। ইতোমধ্যে ছড়িয়ে পড়া কল রেকর্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা শেষ করতে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিষয়ে একটি কথোপকথনের কল রেকর্ড ফাঁসের ঘটনা নজরে এসেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে যা ঘটে

টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকা সুস্থ জীবনযাপনের প্রবণতা হিসেবে আবির্ভূত হয়েছে। ব...

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড. ইলিয়াস মোল্লা

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় উপজেলার যোগিবরাট ভেণ্নাতলা বাজার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা