রংপুর প্রতিনিধি
সারাদেশ

জিআই পণ্য হাড়িভাঙ্গা আম সংগ্রহ উৎসব ২০২৫- এর উদ্বোধন

রংপুর প্রতিনিধি

জিআই পণ্য হাড়িভাঙ্গা আম সংগ্রহ উৎসব ২০২৫ এর উদ্বোধন ও আম চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি বলেন,পদাগন্জ থেকে রানীপুকুর পর্যন্ত রাস্তার কাজ চলমান রয়েছে। আম চাষীদের কথা বিবেচনা করে এই এলাকায় কৃষিপণ্য কিংবা আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করার আশ্বাস দেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভার আয়োজন করেন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল মন্ডলপাড়া গ্রামের আম চাষী আইয়ুব আলীর বাগানে আম ছিড়ে বাজারজাত করনের শুভ উদ্বোধন করেন। মতবিনিময় সভা শেষে তিনি আমের স্টল ঘুরে দেখেন এবং হাড়িভাঙ্গা আমের স্টল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন।

মিঠাপুকুর ইউএনও (অতিঃ দাঃ) মুলতামিস বিল্লাহ এঁর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ী রংপুরের উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমীর, সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, রংপুর জেলা আহ্বায়ক বিএনপি'র সদস্য সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি নেতা নাজমুল হক ইমন, খোড়াগাছ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, এই ইউনিয়নে আমার বাড়ী। উক্ত ইউনিয়নে ৪৩ হেক্টর চাষাবাদ জমির মধ্যে ১৬ হেক্টর জমিতে আম চাষ করা হয়।

উপ পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হাঁড়িভাঙ্গা আম রংপুর অঞ্চলের চাকাকে কয়েক বছর ধরে সচল রেখেছে। সেই পণ্য রংপুর তথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্থান করে নিয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল আবেদীন বলেন, এ উপজেলায় ১৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ২৬ হাজার মেট্রিক টন আম।যার আনুমানিক বাজার মূল্য ১৫০ কোটি টাকা।

বিএনপি নেতা সাজেদুর রহমান রানা বলেন, আম সংরক্ষনের জন্য হিমাগারের জন্য জেলা প্রশাসক এঁর কাছে দাবী জানান।

মাওলানা এনামুল হক বলেন, হাঁড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুরের সম্মান বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা