সারাদেশ

শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমার জেরে সাইফুদ্দিন ও আজিজুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুদ্দিনের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আসবাবপত্র ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহত হন পাঁচজন। এর মধ্যে আজিজুল ও মোতাহারের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে আজিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিনের লোকজন হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে তিনজনকে আহত করে।

এদিকে সাইফুদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, প্রথমে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।

শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা