ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ–১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে তৃণমূলে অসন্তোষ বাড়ছে। ঘোষিত প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিয়ার ‘দুর্বল অবস্থান’ নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্য ক্ষোভ দেখা দিয়েছে। যোগ্য প্রার্থী মনোনয়নের দাবিতে শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা খোলামেলাভাবে সমালোচনা করছেন।

এরই মধ্যে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশ শিবগঞ্জে অবরোধ, মানবপ্রাচীর, মশাল মিছিলসহ নানা কর্মসূচি করেছে। এসব কর্মসূচি করছেন সম্ভাব্য প্রার্থী ও স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা সৈয়দ শাহীন শওকতের সমর্থকেরা।

কানসাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ময়েজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মঈন আলী, শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলফাজ উদ্দিন, মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈইবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির রহমান, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ অনেকে অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, গত ১৭ বছরে দলের সংকটে অধ্যাপক শাহজাহান মিয়াকে মাঠে দেখা যায়নি, নির্যাতন–নিপীড়নের সময় নেতাকর্মীদের খবরও রাখেননি। তাঁদের মতে, এমন প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।

তাঁদের দাবি, অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে ‘যোগ্য, গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের’ নেতা সৈয়দ শাহীন শওকতকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

তৃণমূলে আশঙ্কা—অভিযোগগুলো বিবেচনায় না নিলে বিএনপির পক্ষে এ আসনে প্রত্যাশিত ফলাফল অর্জন কঠিন হবে। স্থানীয় নেতাদের মতে, সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা ও পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকার কারণে সৈয়দ শাহীন শওকতই এ আসনে বেশি গ্রহণযোগ্য প্রার্থী।

তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নীতিনির্ধারকদের চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা