সংগৃহিত
আন্তর্জাতিক

লেবানন সীমান্তে অভিযান চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন সীমান্তে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েল। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গতকাল সোমবার গাজা সীমান্তের কাছে সেনাদের বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে (লেবানন সীমান্ত) বাড়তি সেনা মোতায়ন করা হচ্ছে। তারা শিগগিরই অভিযানে নামবে...উত্তরাঞ্চলে বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ধীরে ধীরে রিজার্ভ সেনাদেরও প্রস্তুত করে মাঠে নামানো হবে, যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন অপারেশনে অংশ নিতে পারে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে, লেবানন-ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী ও হামাসের মিত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।

সোমবার হিজবুল্লাহ গোষ্ঠী ইরানের তৈরি ফালাক-১ রকেট ব্যবহার করে সীমান্তের কাছে ইসরায়েলি সেনা অবস্থানে ১০টি হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েল সামরিক স্থাপনায় কোনো হামলার খবর জানায়নি।

চলতি মাসের শুরুতে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছিলেন, উত্তর সীমান্তে যুদ্ধের সম্ভাবনা ‘অনেক বেশি’ হয়ে গেছে।

হালেভি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি জানি না উত্তরে যুদ্ধ কখন শুরু হবে। তবে আমি বলতে পারি, আগামী মাসে এটি হওয়ার সম্ভাবনা অতীতের তুলনায় অনেক বেশি।’

গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে দুই শতাধিক হিজবুল্লাহ সদস্য ও বেসামরিক লেবানিজ নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের ৯ সেনা ও ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট দাবি করেছেন, গাজায় হামাস যোদ্ধার সংখ্যা কমছে ও হামাসের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে মনে করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

সরকার প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়ে রেখেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা