রায়পুর  (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সারাদেশ

রায়পুরে অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিল জামায়াতে ইসলামী

রায়পুর  (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় রুবেল হোসেনকে বসবাসের জন্য একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করে দিয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২ মে) বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেজা গাজী বাড়ির বাসিন্দা রুবেল হোসেন সম্প্রতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে তার পরিবারসহ চরম মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর জামায়াত নেতা ও সমাজসেবক এম. আর. শাহীন দেওয়ান ব্যক্তিগত উদ্যোগে ও জামায়াতে ইসলামীর সহযোগিতায় ঘর নির্মাণের উদ্যোগ নেন। তার নেতৃত্বে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে ঘরটির নির্মাণকাজ সম্পন্ন করেন।

ঘর হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনী ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান প্রার্থী মঞ্জুল কবির বিএসসি, সেক্রেটারি আলতাফ হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি ওসমান গনি, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক তছলিম উদ্দিন খান, ডা. নুরুল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মঞ্জুল কবির বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই দলটির মূলনীতি। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় তারা ইউনিয়নজুড়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় রুবেল হোসেনের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে।

ঘর পেয়ে আবেগাপ্লুত রুবেল হোসেন বলেন, “আমি খুবই অসহায় অবস্থায় ছিলাম। মাথা গোঁজার ঠাঁইও ছিল না। জামায়াত নেতাদের সহানুভূতি ও সহযোগিতায় আজ আমি নিজের একটি ঘর পেলাম। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

এ ধরণের উদ্যোগে শুধু একজন অসহায় মানুষই নয়, গোটা সমাজ উপকৃত হয়—এমন মন্তব্য করেছেন উপস্থিত অতিথিরাও।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা