ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসানকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই তারিখে রাজবাড়ী শহরের বড়পুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় একই বছরের ৩০ আগস্ট তারিখে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শওকত হাসানকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামি শওকত হাসানকে গ্রেপ্তারের পর আদালতে চালান করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা