সারাদেশ

রাজবাড়ীতে আড়াই কেজির ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে এক অস্ট্রেলিয়ান প্রবাসী সাড়ে ১৪ হাজার টাকা দিয়ে কিনে নেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়।

জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে তাদের জালে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে এলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার ৫০০ কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাই আমার কাছে আগেই অর্ডার দিয়ে রেখেছিল বড় ইলিশ মাছ পেলে তাকে দিতে। আজ সকালে জেলে সিদ্দিক হালদার ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে এলে সরাসরি তার কাছ থেকে আমি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে রাখি। পরে মাছটি ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। এখন পদ্মায় পাওয়া যাচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা