সারাদেশ

সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

সিলেট প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এর আগে শুক্রবার ভোলাগঞ্জ সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহা-পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়।

সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। যা এখনো চলমান রয়েছে। এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাথরগুলো পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

তারেক রহমানের বিএনপি সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়া ১...

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নি...

রাউজানে নকল সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইন

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের পূর্বপ্রান্তে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্...

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: মন্ত্রী এ্যানী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্...

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপা...

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল...

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হ...

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-কে র‍্যাংক ব্যাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা