সারাদেশ

অফিসে ‘ধূমপান’ করে ভাইরাল প্রকৌশলী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় নিজ কার্যালয়ে অফিস সময়ে ওপেন ধূমপান করে ভাইরাল সেই উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম ৮ আগস্ট বড়লেখা উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন।

এরই মধ্যে তার বিরুদ্ধে নতুন কর্মস্থলে তাকে অফিস সময়ে না পাওয়া ও সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠেছে।

জানা গেছে, দুই বছর আগে তারেক বিন ইসলাম কুলাউড়া উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করেন। প্রতিদিনই সরকারি অফিস কক্ষে প্রকাশ্যে নির্দ্বিধায় সিগারেট টানতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেত- তার এক হাতে সিগারেট, অন্য হাতে ঠিকাদার ও সেবাগ্রহীতাদের ফাইল দেখছেন ও সই করছেন।

সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রকৌশলীর কক্ষে গেলে সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ত। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করেই যেতেন।

এলজিইডি ৪ আগস্ট কুলাউড়া থেকে তাকে বড়লেখায় বদলি করা হয়। ৮ আগস্ট তিনি বড়লেখায় যোগদান করেন।

গত সোমবার উপজেলার দাসেরবাজারের পানিসাওয়া গ্রামের একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক সম্পত্তির ভেল্যুয়েশন সার্টিফিকেট নিতে গেলে তিনি ওই শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। আরও কয়েকজন সেবাপ্রার্থী অভিযোগ করেন অফিসে গেলে তাকে পাওয়া যায় না। পাওয়া গেলে চরম উগ্র ব্যবহার করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম জানান, ৮ আগস্ট তিনি বড়লেখায় যোগদান করেছেন। অফিসে বসে তিনি সিগারেট পান করেন না এবং কারও সঙ্গে অসদাচরণও করেননি।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা