ছবি: আমার বাঙলা
সারাদেশ

রাঙ্গাবালীতে স্কুলছাত্রী আয়েশা মনি হত্যা: বাবার নির্দেশে চাচার নৃশংসতা

ইমরোজ মাহমুদ রুদ্র পটুয়াখালী (রাঙ্গাবালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি হত্যার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, নিহত শিশুটির বাবা বাবুল প্যাদার নির্দেশেই তার চাচাতো চাচা রুবেল প্যাদা আয়েশাকে হত্যা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত রুবেল প্যাদা (৩৫) এবং হত্যার নির্দেশদাতা বাবা বাবুল প্যাদা (৪৮)-কে সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে। রুবেল প্যাদা সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের বাসিন্দা এবং কুট্টি প্যাদার ছেলে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, নিখোঁজের দুই দিন পর রোববার বেলা ১১টার দিকে আয়েশার নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নামে। সেদিন সন্ধ্যায় কয়েকজন সন্দেহভাজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে রুবেল প্যাদা হত্যার দায় স্বীকার করেন।

পরদিন সোমবার বিকেল ৩টার দিকে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের তথ্যমতে, আদালতে দেওয়া জবানবন্দিতে রুবেল প্যাদা জানান—নিহত আয়েশার সমবয়সী এক কিশোরীর সঙ্গে তার বাবা বাবুল প্যাদার নিয়মিত অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি আয়েশা জানতে পেরে তার বড় বোন ও সৌদি আরবে অবস্থানরত মাকে জানায়। এতে পরিবারে তীব্র বিরোধ সৃষ্টি হয়।

সামাজিক সম্মান রক্ষার অজুহাতে বাবুল প্যাদা মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং সেই নির্দেশ দেন ভাই রুবেল প্যাদাকে। তিনি প্রয়োজনীয় সব খরচ বহনের আশ্বাসও দেন।

পরিকল্পনা অনুযায়ী শুক্রবার বিকেল ৫টার দিকে বাবুল প্যাদার সহায়তায় ঘরে ঢুকে আয়েশাকে গলাটিপে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তায় ভরে রান্নাঘরের বারান্দায় রেখে গুমের চেষ্টা করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দোলন হাসান এই স্বীকারোক্তি গ্রহণ করেন এবং রুবেল প্যাদাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যার আগে ধর্ষণের কথা স্বীকার করলেও আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি শুধু হত্যার দায় স্বীকার করেছেন।

রুবেলের স্বীকারোক্তির ভিত্তিতে আয়েশার বাবা বাবুল প্যাদাকেও হুকুমের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত আয়েশার বোন সাথী আক্তার বাদী হয়ে সোমবার রাঙ্গাবালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রুবেল প্যাদাকে প্রধান আসামি করা হয়েছে।

এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যেন ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন পরিণতির শিকার হতে না হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রযুক্তি ও নিবিড় অনুসন্ধানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে রুবেল প্যাদা বাবুল প্যাদার নির্দেশে হত্যার কথা স্বীকার করেছেন এবং হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করা হয়। এছাড়া খুনের আগে ধর্ষণের বিষয়টিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল পুলিশের কাছে স্বীকার করেছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা