সংগৃহিত
রাজনীতি

রওশন এরশাদের সিদ্ধান্ত আমলে নিচ্ছি না

নিজস্ব প্রতিবেদক: গঠনতন্ত্র অনুযায়ী প্রধান জাতীয় পার্টির পৃষ্ঠপোষক দলটির চেয়ারম্যান কিংবা মহাসচিবসহ কোনো নেতাকর্মীকেই দল থেকে বাদ দিতে পারেন না বলে দাবি করেছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘আগেও তিনি (রওশন এরশাদ) দুবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে আমাদের বাদ দিয়েছিলেন। তার বক্তব্য ও সিদ্ধান্ত আমরা আমলে নিচ্ছি না।’

রোববার (২৮ জানুয়ারি) সকালে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলটির চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি ঘোষণার পর বনানীতে অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘এই নিয়ে তিনবার রওশন এরশাদ দলের চেয়ারম্যান-মহাসচিবকে বাদ দিয়েছেন। তার আগেও তিনি দুইবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে আমাদের বাদ দিয়েছিলেন। পরবর্তীতে আবার প্রত্যাহার করেছিলেন এই বলে যে, তার ঘোষণাটা ঠিক না। তার এই বক্তব্য আমি পার্টির মহাসচিব হিসেবে আমলে নিচ্ছি না।’

রওশন এরশাদের ঘোষণা অগঠনতান্ত্রিক উল্লেখ করে চুন্নু বলেন, ‘প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে, নিয়ম আছে। আমাদের গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই, যাতে দলের প্রধান পৃষ্ঠপোষক-দলের চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে বাদ দেবেন। এটা আমাদের গঠনতন্ত্রেই নেই। রওশন এরশাদ ঘোষণার কোনো ভিত্তি নেই। গঠনতন্ত্রের বাইরে যে কোনো ব্যক্তি মনের মাধুরী মিশিয়ে কথা বলতেই পারেন, এসব কথার কোনো ভিত্তি নেই। তাদের এই সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে কোনও প্রতিক্রিয়া নেই।’

রওশন এরশাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘রওশন এরশাদ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী। তাকে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। প্রধান পৃষ্ঠপোষকের দলীয় সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম ক্ষমতা নেই, সুযোগ নাই। এটা একটা অলংকৃত পদ। অলংকৃত পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

চুন্নু বলেন, তবে রওশন এরশাদের সঙ্গে যারা মিটিং করেছেন তাদের জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দলের কেউ নন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা