ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চিয়াপাস অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন ২৭ জন।

শুক্রবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক অনুসন্ধানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানান ওক্সাকা রাজ্যের প্রসিকিউটর। পরবর্তীতে এই সংখ্যা সংশোধন করে জানানো হয় নিহতের সংখ্যা ১৬ জন।

দেশটির কর্তৃপক্ষ জানায়, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা বলেছে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পরে এটি রাস্তা থেকে ছিটকে পড়ে।

দেশটির চিয়াপাস অঞ্চলের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। গুয়াতেমালা থেকে উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে মেক্সিকো পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি একটি সুপরিচিত রুট।

এক বিবৃতিতে দুর্ঘটনার পর মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানিয়েছে, ট্রাকটি একসঙ্গে এত লোক বহনের উপযোগী ছিল না। দুর্ঘটনায় পড়ার পর এর চালক পালিয়ে যায়। অতিদ্রুত চলতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে উল্টে যায়।

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসন প্রত্যাশীরা আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে। ফলে ভ্রমণ প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে চিয়াপাসে একটি ট্রাক উল্টে অন্তত ৫৪ জন মারা যান। তাদের অধিকাংশই মধ্য আমেরিকান বংশোদ্ভূত বলে ধারণা করা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ক্রিড়াঙ্গনের ঐতিহাসিক ফ্রেম থেকে চলে গেলেন আবদুস সাদেক

বিশ্বকাপ ফুটবলের জমজমাট উন্মাদনায় যখন কাঁপছে চারপাশ, ঠিক তখনই দেশের ক্রীড়াঙ্গ...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা