সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) মেলায় এই পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলা আয়োজনে যুক্ত কর্মকর্তারা।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত, গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলে স্নানকে কেন্দ্র করে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই মেলাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রায়ই এমন পদদলনের ঘটনা ঘটে।

ছয় সপ্তাহব্যাপী এই উৎসবে যোগ দিতে প্রয়াগরাজে লাখ লাখ মানুষের ঢল নামে।

ড্রোন ফুটেজে দেখা গেছে, লাখো ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে ভোরের অন্ধকারে কুম্ভ মেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হচ্ছিলেন।

পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, মৃতদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সেখান থেকে ভক্তরা বের হয়ে যখন বহির্গমনস্থলে আসেন তখন আবারো পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এরপর তারা অন্য কোনো পথ খুঁজতে পন্টুন সেতুর দিকে ফিরে এসে দেখেন যে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)- একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা চলছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা