আন্তর্জাতিক

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে বৈদেশিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জিও নিউজকে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশ অনুসারে পুনর্মূল্যায়নের জন্য পাকিস্তানের বৈদেশিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।’

কোনো দেশের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসও এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন।

ব্রুস বলেন, ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য পুনর্মূল্যায়ন ও পুনর্বিন্যাস সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী রুবিও পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়ন করা সব মার্কিন বৈদেশিক সহায়তা পর্যালোচনার জন্য স্থগিত করেছেন।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেমন বলেছেন, ‘আমরা যে প্রতিটি ডলার ব্যয় করি, যে প্রতিটি কর্মসূচিতে আমরা অর্থায়ন করি এবং যে প্রতিটি নীতি অনুসরণ করি তা তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে ন্যায্যতা প্রমাণ করতে হবে: এটি কি আমেরিকাকে নিরাপদ করে তোলে? এটি কি আমেরিকাকে শক্তিশালী করে তোলে? এটি কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করে তোলে?'

ট্রাম্পের এই পদক্ষেপের কারণে পাকিস্তানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউএসএআইডি প্রকল্প তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে। যার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সুরক্ষা প্রচারের জন্য একটি প্রধান কর্মসূচি অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা