সংগৃহীত
বাণিজ্য

ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ৩০২৮ ধনকুবের 

আমার বাঙলা ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্থান পেয়েছেন বিশ্বের তিন হাজার ২৮ জন ধনকুবের; যা ২০২৪ সালের তালিকার চেয়ে ২৪৭ জন বেশি।

ফোর্বস ম্যাগাজিনের ধনকুবেরের তালিকার শীর্ষস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। ৫৩ বছরের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার। ২১৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজস। ১৯২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ল্যারি এলিসন। ১৭৮ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ৯৪ বছর বয়সি ওয়ারেন বাফেট ১৫৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন। এরপর ১৪৪ বিলিয়ন ডলার নিয়ে সপ্তম ল্যারি পেজ, ১৩৮ বিলিয়ন ডলার নিয়ে অষ্টম সের্গেই ব্রিন, ১২৪ বিলিয়ন ডলার নিয়ে নবম আমানসিও ওর্তেগা ও ১১৮ বিলিয়ন ডলার নিয়ে দশম অবস্থানে আছেন স্টিভ বলমার।

ফোর্বস ম্যাগাজিন বলছে, বিশ্বের বিলিয়নিয়ারদের এখন মোট সম্পত্তির পরিমাণ ১৬ দশমিক এক ট্রিলিয়ন ডলার; যা ২০২৪ সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি। তারা আরো জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ধনকুবের রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ধনকুবের রয়েছে চীনে। দেশটিতে ৫১৬ জন বিলিয়নিয়ার রয়েছে। আর ২০৫ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এদিকে টানা চতুর্থ বছরে বিলিয়নিয়ারদের শীর্ষ শহর হিসেবে অবস্থান বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এখানকার ১২৩ ব্যক্তি ৭৫ হাজার ৯০০ কোটি ডলার সম্পদের মালিক।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর এখনো পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধ বহাল রয়েছে। তা সত্ত্বেও দেশটির ধনকুবেরদের সম্পদ বেড়েই চলেছে। গত বছর অতিসম্পদশালীদের সংখ্যা বাড়ায় বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার শহরের তালিকায় দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে রাশিয়ার রাজধানী মস্কো। ফোর্বসের তালিকায় আগের বছরও দ্বিতীয় স্থানে ছিল মস্কো। তবে তখন হংকংয়ের সঙ্গে যৌথভাবে অবস্থান ভাগাভাগি করে শহরটি। তালিকায় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যোগ করা শহরও মস্কো; ১৬ জন। সব মিলিয়ে এ শহরে ৯০ বিলিয়নিয়ারের বসবাস। তারা এক বছরে তিন হাজার ১০০ কোটি ডলার সম্পদ অর্জন করেছেন।

তৃতীয় স্থানে থাকা হংকংয়ের ৭২ বিলিয়নিয়ার ৩০ হাজার ৯০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক। আগের বছরের তুলনায় এক দফা পিছিয়ে পড়লেও শহরটি এশিয়ায় শীর্ষ বিলিয়নিয়ার কেন্দ্র হিসেবে অবস্থান অক্ষুন্ন রেখেছে। নয় জন নতুন বিলিয়নিয়ার তালিকায় যোগ করেছে লন্ডন। যুক্তরাজ্যের রাজধানী বর্তমানে ৭১ জন বিলিয়নিয়ারের আবাসস্থল; যাদের মোট সম্পদের পরিমাণ ৩৫ হাজার ৫০০ কোটি ডলার।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং ও ভারতের মুম্বাই। যেখানে ৬৮ ও ৬৭ জন বিলিয়নিয়ার বাস করছেন। ৬০ জন বিলিয়নিয়ার নিয়ে সিংগাপুর সপ্তম স্থান অধিকার করেছে। চীনের সাংহাই ও যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যৌথভাবে অষ্টম স্থানে অবস্থান করছে, প্রতিটি শহর ৫৮ জন করে বিলিয়নিয়ারের আবাসস্থল। ৫৬ বিলিয়নিয়ার নিয়ে লস অ্যাঞ্জেলেস শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে।

ফোর্বস জানিয়েছে, বিশ্বের মোট তিন হাজার ২৮ বিলিয়নিয়ার আট শতাধিক শহরে বাস করছেন। এর প্রায় এক-চতুর্থাংশ তিন দশমিক তিন ট্রিলিয়ন বা তিন লাখ ৩০ হাজার কোটি ডলারের মালিক; তারা শীর্ষ ১০ শহরের যে কোনো একটিতে বসবাস করছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা