ছবি: সংগৃহীত | নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান
জাতীয়

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান: উপদেষ্টা আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রও কিন্তু এখনও চলমান। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ভবানীগঞ্জে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে ছিলেন।

জুলাইয়ের ৩৬ দিনে সংগ্রামের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি।

এর ভেতর আমাদের তৃতীয় কাজ নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে জন্য অঙ্গীকারবদ্ধ।

আমরা চেষ্টা করছি, দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে তরুণরা আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান।’

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান, সিংড়ার শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ।

এর আগে সকাল সাড়ে ৮টায় নাটোরের শহরে অবস্থিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। আর শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময়সভা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা