বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোফাইল | ছবি: এএফপি
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলকে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ মঙ্গলবার এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে প্রেভো লেখেন, ‘জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রেভো।

প্রেভো আরো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি ‘কড়া নিষেধাজ্ঞা’ আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা।

ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এ ঘোষণা দেওয়া হয়েছে বলেও যোগ করেন তিনি।

এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাঁর দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ৯ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে।

মাখোঁর ঘোষণার পর আরো কয়েকটি দেশ একই পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। তবে কোন কোন দেশ বলেছে, স্বীকৃতির ক্ষেত্রে তাদের কিছু শর্ত আরোপ করার পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৪৭ সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো জাতিসংঘের মোট সদস্যসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।

বেলজিয়ামের স্বীকৃতি দেওয়ার এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা