ছবি: সংগৃহীত
বাণিজ্য

ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফিরবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমন আশাবাদের কথা জানান। তবে কী পরিমাণ অর্থ ফেরত আসবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘পাচারকারীরা সব বুদ্ধি জানেন। এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অনেক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে হয় কিছু অর্থ আসতে পারে। বাকি অর্থের জন্য আমরা ক্ষেত্রে প্রস্তুত করছি।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘অর্থ ফেরত আনার আনুষ্ঠানিকতা কোনো সরকার এড়িয়ে থাকতে পারবে না। মনে করেন, আমি সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও। তারা দেবে না। তাই আইনি পথে যেতে হবে। আপনারা জানেন, ১১-১২টি কেস আমরা একেবারে উচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছি। আর বাকি কেসগুলোর মধ্যে যেগুলো ২০০ কোটি টাকার বেশি তাদেরও ধরা হচ্ছে।’

নতুন সরকার এই উদ্যোগের ধারাবাহিকতা রাখবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ‘তারা রাখতে বাধ্য। কারণ, যে প্রক্রিয়া আমরা চালু করব, তা চালু না থাকলে টাকা ফেরত আনা যাবে না। ওরা যদি বসে থাকে, তাহলে অর্থ ফেরত আসবে না। যদি অর্থ আনতে হয়, তাহলে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। এটাই আন্তর্জাতিক চর্চা।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন যে ইতিমধ্যে কিছু সম্পদ জব্দ করা হয়েছে। কোথায় ওদের টাকা আছে, কোথায় হিসাব আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেই তথ্যও আছে। এখন বাকি কাজ করতে যতটুকু সময় লাগে।’

কোনো কোনো উপদেষ্টা নিজের এলাকায় বেশি বরাদ্দ দিচ্ছেন, এমন অভিযোগ আছে। এ বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘না না। প্রকল্পগুলো বহু আগের তৈরি করা।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটা প্রতিবেদনে বলা হয়, দেশের ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবারেই পুষ্টিহীনতায় বা খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কী—সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছুটা পুষ্টির ঘাটতি আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে। আমরা চেষ্টা করছি যথাসম্ভব।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের খাদ্য সুষম নয়। চালের ওপর বেশি নির্ভর করি। কিছু আমিষ দরকার। এ জন্য ডিম সবচেয়ে বেশি দরকার।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাত হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত — স্বাস্থ্যমন্ত্রী

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সর...

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্প...

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসনের বাসিন্দাদের শ্রদ্ধা নিবেদন

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসন, জোন এ থেকে জোনাল সমন্বয় কমিটির ব্যানারে কম...

১৬ ও ১৭  বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আও...

মারা গেছেন ক্রিকেটার শেখ মেহেদীর মা

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন।

চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতের পর পলাতক সেই স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালি...

চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে কসাইকে ডেকে নিয়ে হত্যা

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ মুজিব (৪০) নামে এক...

বদরখালীতে এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ২

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় সংসদ সদস্যের গাড়...

পেকুয়ায় বালিখেকোদের হাতে রক্তাক্ত বিট অফিসার ও রেঞ্জার

​কক্সবাজারের পেকুয়ায় সরকারি বনভূমি রক্ষায় গিয়ে বালিখেকো সিন্ডিকেটের হ...

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বান্দরবানের লামা থেকে

ফ্যামিলি কার্ড বান্দরবনের লামা এলাকা থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা