ছবি: সংগৃহীত
সারাদেশ
তামাক ক্ষেত থেকে লাশ উদ্ধার

চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে কসাইকে ডেকে নিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো:

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ মুজিব (৪০) নামে এক কসাইকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে তাকে হত্যা করে তামাক ক্ষেতে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পরিবার।

নিহত মুজিব কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কসাই পাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার মোহাম্মদ জহিরের ছেলে মোহাম্মদ আরিফ (২৮) মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

রাত প্রায় এগারটার দিকে চিরিঙ্গা-কাকারা সড়কের কাকারা ইউনিয়নের হযরত শাহ ওমর মাজারের পশ্চিম পাশে সেবাখোলা সংলগ্ন একটি তামাক ক্ষেত থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে শরীরে বড় ধরনের রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফোলা ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ছোট ভাই আবদুল মালেক অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুজিবের সঙ্গে আরিফদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে থানায় ও আদালতে মামলাও চলমান রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রধান সন্দেহভাজন আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বিএনপির নাম ভাঙানোদের বিরুদ্ধে ব্যবস্থা: রিজভী

সারাদেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে...

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

এমপিওভুক্তির দাবিতে আজ শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানব...

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা