ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতের পর পলাতক সেই স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া স্বামী হাবিবুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজবাড়ি জেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত খাগড়াছড়ির পানছড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মইজ্জ্যারটেকের একটি নির্জন স্থানে ডেকে নিয়ে সানোয়ারা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, অস্ত্রোপচারের পর তাকে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে।

আহত সানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় থাকতেন এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত।

পারিবারিক সূত্র জানায়, এটি তার দ্বিতীয় বিয়ে। পূর্বের স্বামী মারা গেছেন এবং আগের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে প্রায় ছয় মাস ধরে তার যোগাযোগ ছিল না। ভাড়া বাসা থেকে বের করে দেওয়া ও দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে অভিযুক্ত কৌশলে স্ত্রীকে মইজ্জ্যারটেক এলাকার একটি বিরিয়ানির রেস্তোরাঁয় নিয়ে যান। পরে আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে ঝগড়ার একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

ওসি শাহীনূর আলম বলেন, “অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বিএনপির নাম ভাঙানোদের বিরুদ্ধে ব্যবস্থা: রিজভী

সারাদেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে...

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

এমপিওভুক্তির দাবিতে আজ শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানব...

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা