ছবি: আমার বাঙলা
সারাদেশ

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ্যানী বলেন, “জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ ভোট, না ভোট—এটাই গণভোট। সেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে রিট হবে। হ্যাঁ সম্পর্ক কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্রই কার্যকর হবে। এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে, না ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটি পার্লামেন্টে নির্ধারণ করা হবে।”

মব’ প্রসঙ্গে তিনি বলেন, “যারা মব করছেন, তাদের এ পথ থেকে সরে আসা উচিত। মব কালচার নামেই তো মব। মব মানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা, যা বিশৃঙ্খলা তৈরি করে। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দেবেন, তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবেন। মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে। সরকার ও দেশকে সহযোগিতা করা উচিত। কেউ যদি এর বাইরে গিয়ে কিছু বলতে চান, তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন:নাসের রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

রপ্তানিতে ৪৩ খাতেই সহায়তা

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমে...

নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়

প্রধানমন্ত্রী রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিম...

২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত আর্জেন্টিনাসহ ৬ দেশের

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় চলমান ২০২৬ বিশ্বকাপের শিরোপা লড়াই এখনো শেষ হ...

ইরানের হুমকিতে ইসরাইলে মার্কিন ঘাঁটি সরানোর প্রস্তাব

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থেকে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে আর...

ডিএমপির ৬ ডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাক...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক , নিহত ১০

মেক্সিকোতে বন্যা পর্যবেক্ষণকারী নৌবাহিনীর টহল দলের ওপর হামলায় ১০ হামলাকারী নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা