সংগৃহিত
বিনোদন

গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল বলিউডের সুকণ্ঠী মিষ্টি সুরের গায়িকা বলে পরিচিত। এ ইন্ডাস্ট্রির সেরা শিল্পীদের একজন বলেও তাকে গণ্য করা হয়। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক সুপার হিট গান ‍উপহার দিয়ে যাচ্ছেন।

সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘দেবদাস’সিনেমার মাধ্যমে শ্রেয়া ঘোষালের বলিউডে যাত্রা শুরু হয়। এরপর থেকে একের পর এক গানের প্রস্তাব তিনি। সময়ের সঙ্গে প্রথম সারির প্লেব্যাক শিল্পীদের তালিকায় নাম উঠে আসে এ শিল্পীর।

শ্রেয়া ঘোষাল দুই দশকেরও বেশি সময় ধরে সংগীত জগতে রাজত্ব করছেন। বলিউড হোক বা টালিউড, সব ইন্ডাস্ট্রিতেই অবাধ বিচরণ এ বাঙালি গায়িকার। সিনেমার সাফল্যের উপর নির্ভরশীল নয় তার গানের জনপ্রিয়তা। বরং কিছু ক্ষেত্রে ব্যতিক্রম উদারহণ দেখা যায়।

সংগীতে অসামান্য অবদানের জন্য পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া। বাংলা এবং হিন্দি ছা়ড়াও তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।

শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ শ্রেয়ার। শৈশব থেকেই শুরু হয় তার সংগীতচর্চা। মাত্র ছয় বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শুরু করেছিলেন শ্রেয়া। তখন থেকেই গানকে কেন্দ্র করে আবর্তিত তার জীবন।

১৯৯৬ সালে মাত্র ১২ বছর বয়সে ‘সারেগামাপা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রেয়া। সেই অনুষ্ঠানের হাত ধরেই প্রথম জনপ্রিয়তা পান। রিয়েলিটি শোয়ে বিজয়ীর শিরোপা ওঠে তার মাথায়। তার পরেই বলিউডে যাত্রা শুরু হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, প্রতিটি গানের জন্য ২৫ লাখ রুপি করে পারিশ্রমিক নেন শ্রেয়া। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকারও বেশি। তবে এ বিষয়ে শ্রেয়া বা তার টিমের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা