বিনোদন
কাজী সাইফ আহমেদের পরিচালনা

বিটিভিতে রাজীব মণি দাসের বিশেষ নাটক ‘মৌনতার মন ভাঙে না’ 

বিনোদন প্রতিবেদক: রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে, কাজী সাইফ আহমেদের পরিচালনায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘মৌনতার মন ভাঙে না’। নাটকের নির্বাহী প্রযোজক আফরোজা সুলতানা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, সুজাত শিমুল, নিথর মাহবুব, শায়লা আক্তার, আসমা শিউলি, ফরহাদ হায়দার প্রমুখ। নাটকটি ২০ জানুয়ারি শনিবার রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে।
নাটকের গল্প প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস জানান, মৌনতা দেখতে অপরূপ রূপবতী একটি মেয়ে। সে বাকপ্রতিবন্ধী, তবে কথা বলতে না পারলেও সে সবার কথা শুনতে ও বুঝতে পারে। আমাদের সমাজে প্রতিবন্ধীরা সবচেয়ে অবহেলিত। মৌনতা নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সুশিক্ষিত হয়। সে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করে। কায়েস মৌনতার আসা যাওয়ার মাঝে মৌনতাকে দেখে ভালোবেসে ফেলে। যেদিন মৌনতার সাথে সাক্ষাৎ করে, মৌনতা কথা বলতে পারে না দেখে কায়েস মনে করে মৌনতা তার সাথে দুষ্টুমি করছে। কিছুক্ষণ পর তার ভুল ভেঙে যায়। কায়েসের পরিবারও মৌনতার কথা শুনে হতভম্ব হয়। প্রতিবন্ধী একটি মেয়েকে কিছুতেই তাদের পরিবারের বউ করে আনতে পারে না। কিন্তু কায়েস নাছোড়বান্দা, সে যেকোনো মূল্যে তার ভালোবাসার মানুষটিকে মূল্য দিতে চায়। এদিকে মৌনতা কাজের স্বীকৃতিস্বরূপ বিদেশী এক সংস্থা থেকে একটি এ্যাওয়ার্ড পায়। যা দেশের পত্রপত্রিকায় তাকে নিয়ে সংবাদ ছাপায়। বাবা-মা, স্কুলের সবাই মৌনতাকে নিয়ে গর্ববোধ করে। প্রতিবন্ধী হয়েও যে তাদের মেয়ে এত বড় কিছু করতে পারে সেটা তাদের কল্পনার অতীত ছিল। কায়েস সমাজের সব বাঁধা ভেঙ্গে দিয়ে মৌনতাকে নিজের করে পেতে চায়। মৌনতাও তার ভালোবাসার বিশ্বাস রেখে কায়েসকে বিয়ে করতে চায়। প্রতিবন্ধীরাও যে সুশিক্ষা পেলে সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তার জলন্ত উদাহরণ মৌনতা। নির্দেশক কাজী সাইফ বলেন, আসলে আমি খুবই হ্যাপি এই কারণে যে, এইরকম একটি গল্প নির্মাণ করতে পেরেছি। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে কাজ করা সত্যিই আনন্দের বিষয়। আশা করি, দর্শক গল্পটি দেখে মানসিক দিক দিয়ে পরিবর্তন লক্ষ্য করবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা