সংগৃহিত
বিনোদন
মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা

‘মিস আমেরিকা’ জিতলেন মার্শ

আন্তর্জাতিক ডেস্ক:‘মিস আমেরিকা ২০২৪’ খেতাব জিতেছেন মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তা। তার নাম ম্যাডিসন মার্শ। স্থানীয় সময় গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

আর সেখানেই সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর ২২ বছর বয়সী এই সেকেন্ড লেফটেন্যান্ট।

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ম্যাডিসন মার্শ পেশায় মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। একইসঙ্গে হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থীও তিনি। এর আগে মিস কলোরাডো ২০২৩-এর বিজয়ী প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হয়ে এই খেতাব পেয়েছিলেন মার্শ।

এদিকে রোববারের এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রেউক্স।

সংবাদমাধ্যম বলছে, ম্যাডিসন মার্শ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন এলি ব্রেউক্স, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালোরি হাডসন এবং চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলিন প্যারেন্ট। ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসনকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

প্রশ্নোত্তর পর্বের সময়, ম্যাডিসনকে মিস আমেরিকা হিসাবে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নতুন এই মিস আমেরিকা তার সামরিক পরিচয়কে ‘আবেগের সঙ্গে’ শেখার এবং নেতৃত্ব দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির কথা জানান। আবেগতাড়িত মার্শ ২০১৮ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যুর কথাও বলেন।

খেতাব জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনও কিছুই অর্জন করতে পারেন। আকাশও আপনার সীমা নয় এবং আপনিই কেবল আপনাকে থামাতে পারেন।’

প্রসঙ্গত, গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন। তিনি ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি স্নাতক হন।

তার এই খেতাব জয়ের পর মার্কিন বিমান বাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, ‘আমাদের নিজের #এয়ারয়ারম্যান দ্বিতীয় লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন, যিনি সবেমাত্র মিস আমেরিকা ২০২৪- মুকুট জিতেছেন! মার্শ প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা