ছবি: এফএনএস
সারাদেশ

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। রাজশাহী নেয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।

নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতন্ডা হয় তাদের মধ্যে। সেই সূত্রে ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হোন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে মুন্তাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। রাজশাহী নেয়ার পথে জালালের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমি বিষয়টি জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। এখন খোঁজখবর নিয়ে জানতে পারবো এবং পরে বিস্তারিত বলতে পারবো।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা