সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে ১০ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। পাকিস্তানের তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে ১০ পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জানান, “প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহীদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।”

এএফপি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের সহায়ক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি পোস্টে বড় ধরনের আক্রমণ চালায় প্রায় ২০ থেকে ২৫ জন জঙ্গি। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তান তালেবান এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে চরমপন্থা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি তালেবান বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা