ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় কক্সবাজার টুরিস্ট পুলিশের উদ্যোগ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার মাধ্যমে ময়লার স্তূপ পরিষ্কারে উদ্যোগ নিল টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

রোববার (২১ ডিসেম্বর) কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার সহায়তায় ময়লার স্তূপ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

ময়লা আবর্জনা পরিষ্কার করা টুরিস্ট পুলিশের কাজ না হলেও জনগণের স্বার্থে কক্সবাজার শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারের এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় টুরিস্ট পুলিশের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণে অংশ নেন।

টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ জানান, পর্যটন নির্ভর এই শহরে ময়লার দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খোলা স্থানে ময়লা জমে থাকলে তা রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ায়। বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভার সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। স্থায়ীভাবে ডাস্টবিন স্থাপন না করলে, এ সমস্যা সমাধান হবে না। পরবর্তীতে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা দেখলে তৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যটকদের সতর্ক হওয়া দরকার, যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে।

স্থানীয়রা টুরিস্ট পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা আরও বাড়বে এবং পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

টুরিস্ট পুলিশ জানায়, ভবিষ্যতেও কক্সবাজারের পর্যটন এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালু থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা