ছবি: সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ এলাকায় ওসমান হাদির জানাজা সম্পন্ন

আমার বাঙলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়িছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এই সময় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল সীমিত ছিল ।

শরিফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান।

”তাঁর মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

কথায় আছে "কৃতিমানের মৃত্যু নাই" “আমরা সবাই প্রয়াত ওসমান হাদিকে আমাদের দোয়ায় স্মরণ করব। তাঁর পরিবারকে এই শোকাবহ সময়ে সর্বাত্মক সমবেদনা ও পাশে থাকার আশ্বাস জানাই। তিনি আমাদের স্মৃতিতে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দ...

প্রথম কর্মদিবসে ৯ টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার...

তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? —প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি...

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার কর...

স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যায় না: আসিফ মাহমুদ

২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধী...

হরমুজে যুক্তরাষ্ট্রের জন্য যে মৃত্যুফাঁদ পেতেছে ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে...

একান্ত সচিব পেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো শফিকুর...

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি নড়বড়ে, চাপের মুখে বাংলাদেশসহ যেসব দেশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দ...

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা