ছবি: সংগৃহীত
জাতীয়

ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

আমার বাঙলা ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে পবিত্র ঈদুল ফিতরে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা বিতরণের তালিকা প্রকাশ করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ১৪৪ ওয়ার্ডে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নাম্বার এবং মোবাইল নাম্বার ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যে কোনো তথ্য উন্মুক্ত রাখা হয়েছে।

তিনি জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার মানুষকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হল।

হাসনাত আবদুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, উপজেলার সুবিধাবঞ্চিত সব মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দের এ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ এখনো বাকি থাকতে পারে। তিনি বরাদ্দ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ তালিকা প্রকাশ করেছেন।

এর আগে ১০ মার্চ রাতে লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন হাসনাত আব্দুল্লাহ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা