সংগৃহীত
বিনোদন

পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিপাকে কারিনা

বিনোদন ডেস্ক

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর প্রতিবেশি, চিরবৈরি ও পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনা বইছে।

ক্ষোভের আগুন জ্বলছে ভারতের শোবিজেও। ঠিক তখন পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার বলিউড তারকা কারিনা কাপুর। তাকে নেটিজেনরা ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও কুণ্ঠাবোধ করলেন না।

অবশ্য ওই জঙ্গি হামলার পর শোক জানিয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন পরিবেশে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।

কারিনা কাপুর বর্তমানে দুবাই অবস্থান করছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর কারিনার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ। ফারাজ মান্নান ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’। আর সেই ছবি ভাইরাল হতেই কারিনার ওপর বেজায় চটেছেন নেটিজেনদের কেউ কেউ।

রবিবার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি ও তার স্বামী সাইফ আলি খান। এ কারণেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। তবে ভারতজুড়ে শোকের আবহে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারের সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় কারিনার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

কারিনার এ ছবি তোলার ঘটনায় কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে বিভোর কারিনা। কতটা নির্লজ্জ!’

আবার কারো মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনাদের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড তারকাদের কোনো দায়িত্ব নেই?’ অন্যদিকে কেউ বা আবার লিখেছেন ‘গাদ্দার’।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা