বিনোদন

দেড় বছর পর উপস্থাপক হয়ে ফিরলেন টয়া

বিনোদন প্রতিবেদক

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।

কাজের বাইরে ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করেন তিনি। একদিন আগেই গেল তার জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে উদযাপন করেছেন।

নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সবশেষ তাকে টেলিভিশনে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তবে এবার টয়া ফিরেছেন উপস্থাপক হয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’ এর দ্বিতীয় সিজনের শুটিং।

মুমতাহিনা টয়া জানান, এই শো-টা অন্যান্য অনেক শো থেকে একটু আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।

বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একান্ত নিজের ইচ্ছে থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুবই ভালো লাগছে। তবে প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছে, যেহেতু একটু গ্যাপ ছিল। এরপর আবার সেটা ঠিক হয়ে গেছে। ভালোই লেগেছে অনেক দিন পর উপস্থাপনা করেছি, অনেক এনজয় করেছি অনুষ্ঠানটা। অন্যান্য কাজের খবরও শিগগিরই দেব। ’

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরো বড় পরিসরে ও আরো কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।

জানা গেছে, অনুষ্ঠানটি ২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা