সংগৃহীত
বিনোদন

জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনী সিনেমার পর্দায়

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও কনম্যান সুকেশ চন্দ্রশেখর। কয়েক বছর ধরেই আলোচিত এ দুজনের গল্প। ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলার আসামি সুকেশ বরাবরই জ্যাকলিনকে নিজের প্রেমিকা দাবি করে এসেছেন। জ্যাকলিনের প্রতি সুকেশ চন্দ্রশেখরের প্রেম বলতে গেলে সব সীমা পার করেছে একাধিকবার।

জেলে বসেই জ্যাকলিনকে একের পর এক প্রেমের চিঠি, উপহার পাঠিয়েছেন সুকেশ। দুজনের প্রেমকাব্য প্রায়ই শিরোনাম হয় খবরের।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুসারে, এবার নাকি সুকেশ ও জ্যাকলিনের প্রেম উঠে আসবে পর্দায়। এই খবর ২০২১ সালে সুকেশই প্রথম জানিয়েছিলেন। তবে সেই সময় এই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জ্যাকলিন।

বলিউডের সূত্র অনুসারে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সুকেশ ও জ্যাকলিনের প্রেমকাহিনীনির্ভর তথ্যচিত্রের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। কারণ, জ্যাকলিন ছাড়া এই গল্পের মাত্রা উন্নত হবে না বলে মনে করছেন নির্মাতারা।

যদিও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে এখনো সাড়া দেননি অভিনেত্রী। তবে মনে করা হচ্ছে, ইতিবাচক দিকেই এগোবে এই তথ্যচিত্রটির কাজ।

মনে করা হচ্ছে, ২০২৬ নাগাদ এ ছবির কাজ শুরু হতে পারে। যেহেতু সুকেশ এখনো বিচারাধীন তাই আইনি কিছু জটিলতা রয়েছে ছবি তৈরির ক্ষেত্রে। সূত্রটি জানিয়েছে, সে সব মিটিয়ে নিতে পারলেই শুরু হবে শুটিং।

২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেপ্তার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে। এ ছাড়া একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরো একাধিক মামলা। ২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন। এমনকি জেলে বসেও সুকেশ জ্যাকলিনকে একের পর এক উপহার পাঠিয়েছেন। যদিও জ্যাকলিনের দাবি, সুকেশের সঙ্গে তার সম্পর্ক নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা