ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালী-৪ আসনে নগদ ৫০ লাখ টাকাসহ বিএনপি নেতা আটক

ইমরোজ মাহমুদ রুদ্র রাঙ্গাবালী, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় নগদ ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত প্রায় ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তাকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি টহল দল সেখানে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের বহন করা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থসহ তাকে আটক করে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়িয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ডের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান দাবি করেন, আটক কাজল মৃধার বাড়ি বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বাসার পাশেই। তিনি বলেন, কয়েকদিন ধরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ শুনলেও তা গুরুত্ব দেননি। তবে কোস্টগার্ডের অভিযানে অর্থসহ আটক হওয়ার পর অভিযোগের সত্যতা স্পষ্ট হয়েছে বলে তার দাবি।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশের জন্য অশনিসংকেত এবং এতে সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন উঠছে।

বিএনপি মিডিয়া সেল থেকে দাবি করা হয়েছে, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। জব্দকৃত টাকা সম্পূর্ণভাবে কাজল মৃধার ব্যক্তিগত বলে দাবি করা হয়েছে। বিএনপি মিডিয়া সেল থেকে আরও বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং লেনদেনে বিধিনিষেধ থাকার কারণে তিনি তার ভগ্নিপতির কাছ থেকে এ অর্থ নিয়েছেন তার বাসার চলমান নির্মাণকাজের জন্য।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা