সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে গোষ্ঠী-দ্বন্দ্বে ইউপি সদস্য ও নারী নিহত, আহত অনেকে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেথিকান্দা-নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া (৫৫) এবং একই এলাকার আবু সালেক মিয়ার স্ত্রী কল্পনা বেগম (৩২)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে তারা রুবেলের গোষ্ঠী ও বাসেতের গোষ্ঠীর লোকজন হিসেবে পরিচিত।

এরই জেরে সকালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে কল্পনা বেগম ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষের সময় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। তখন হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করে। নিহতরা দুজনই রুবেলের সমর্থক।

জানা যায়, শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

রায়পুরা থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা