সারাদেশ

ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে দুই দেশের স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এমন গুজব শোনা গেলেও বাস্তবে কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে।
বৃহস্পতিবার সকালেও স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার। দেশের সমসাময়িক পরিস্থিতিতে যাত্রী চলাচলে কোনো প্রভাব ফেলেনি বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে বাংলাদেশে প্রবেশ করেছেন ১০ হাজার ৭৫৬ জন এবং ভারতে প্রবেশ করেছেন ১১ হাজার ৫৩৭ জন পাসপোর্টধারী যাত্রী। এর আগের মাসে অর্থাৎ অক্টোবর মাসে বাংলাদেশে প্রবেশ করেন ১০ হাজার ১৩৫ জন এবং ভারতে যান ১১ হাজার ২২৫ জন। এছাড়া দৈনিক দুই দেশের প্রায় ৭০০ জন পাসপোর্টধারী যাত্রী নিয়মিত যাতায়াত করছেন।
ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া এক যাত্রী মোমিনুর রহমান বলেন, ভোমরা বন্দরের বিপরীতে ভারতের বসিরহাট জেলার ঘোজাডাঙা বন্দর মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় সেখানে বাংলাদেশিদের কোনো সমস্যা হচ্ছে না। আমি নিয়মিত ব্যবসার কাজে ভারতে যাই। কোনো প্রকার হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারছি। ইমিগ্রেশন প্রক্রিয়া খুবই সহজ। ৫ আগস্টের আগে ইমিগ্রেশনে টাকা ছাড়া কাজ করত না কেউ। এখন সেটা বন্ধ আছে।
অপর এক যাত্রী সামিউল ইসলাম বলেন, আমি প্রায় সময় কলকাতায় ডাক্তার দেখাতে যাই। সেখানে কোনো সমস্যা নেই। চিকিৎসকরা ভালোভাবেই দেখেছেন। কলকাতায় হোটেল নিতেও সমস্যা হয়নি। এছাড়া ঘোজাডাঙ্গা বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে কোথাও সমস্যা হয়নি।
ভারত থেকে বাংলাদেশে আসা আরেক যাত্রী জানান, আমার ছেলেকে নিয়ে বাংলাদেশে এসেছি। ইমিগ্রেশনের সার্ভিস অনেক ভালো, কোনো সমস্যা হয়নি।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ বলেন, পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছেন। আমি ২ মাস এখানে এসেছি সেখান কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছেন। দেশের সমসাময়িক ইস্যুতে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে। আগে যেসব অনিয়ম-দুর্নীতি ছিল এখন সবকিছু বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা