সারাদেশ
গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালত

৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা

গজারিয়া প্রতিনিধি

গজারিয়ায় রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলিজমি বালু দিয়ে ভরাট বন্ধে এবং মাদকদ্রব্য সেবনের অপরাধে চার জনকে ৩ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে মাদক সেবনের জন্য এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর, শিমুলিয়া বালুমহলে ও ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি আলিপুরা সংলগ্ন এলাকায় এবং বালুয়াকান্দী ইউনিয়নের রায়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুয়াগাছিয়া ইউনিয়নের কালিপুরা, জামালপুর, শিমুলিয়া সংলগ্ন ইজারা ব্যতিত নদী অভিযান চালানো হয়। এ সময়ে হাম বালু উত্তোলন করায় মো: রাজন আলী (৫০), কেরানীগঞ্জ, ঢাকা'কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২,০০,০০০/-(দুই লাখ) টাকা এবং মাহামুদুল হাসান হিমেল (২৪), কদমতলী, ঢাকা'কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১,০০,০০০/-(এক লাখ) টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে উপজেলার রায়পাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় মাদক সেবনের অপরাধে মো: সবুজ (৩২) কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা এবং অন্যদিকে বিকাল সাড়ে ৪ টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি ও আলিপুরা সংলগ্ন অবৈধভাবে কৃষি ও ফসলিজমি বালু দিয়ে ভরাট বন্ধে ওসমানগণি মানিক (৪৫) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী গবেষণার (ভূমি) মো: মামুন শরীফ অভিযান, অর্থদণ্ড ও কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন ফসলি জমি, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা