সারাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়ন দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা চত্বরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা তালা উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের জোর দাবি জানান।
উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম এর সভাপতিত্বে ও উপজেলা নাগরিক কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।
পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, “তালা উপজেলায় উন্নয়ন কাজ পিছিয়ে থাকায় সাধারণ জনগণ নানান সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করতে হবে।” বলেন, “উপজেলা ভূমি অফিস স্থাপন না থাকায় জনগণকে বিভিন্ন জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া, তালাকে পৌরসভায় উন্নীত করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।”
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা