সংগৃহীত
সারাদেশ

দুটি শঙ্খচিল অভিরূপের সঙ্গী

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলা নববর্ষের প্রথম দিনের বিকাল গড়িয়ে গেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা কমল খাঁ দিঘির পাড়ে চড়কপূজা চলছিল। ওই পথে অনেক পথচারী থমকে দাঁড়ান। কারণ, একজনের হাতের উপর বসে আছে একটি শঙ্খচিল পাখি।

জানা গেল, উপজেলার কলিয়া গ্রামের অভিরূপ কুমার মাহাতো (অনিক) প্রায় আড়াই মাস আগে বাড়ির পাশে তালগাছ থেকে ঝড়ে পড়া শঙ্খচিলের তিনটি ছানা কুড়িয়ে পান। উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি।

কলিয়া গ্রামের কৃষক বিমল কুমার মাহাতো ও অরুণা রানী মাহাতোর বড় ছেলে অভিরূপ। কুড়িয়ে পাওয়ার পর ছানা তিনটিকে বাড়িতে নেন তিনি। আদরযত্ন করেন। দুটি শঙ্খচিল তার পোষ মেনেছে। বাকি একটা তিনি বন্ধুকে উপহার দিয়েছেন। খাওয়ানো থেকে শুরু করে পরিষ্কার রাখা, সব কাজ তিনি একাই করেন। শঙ্খচিল দুটি তার এমন ভক্ত হয়েছে যে তিনি যেখানেই যান, তারাও সঙ্গে যায়। তবে নিরাপত্তার কথা ভেবে তিনি একসঙ্গে দুটি পাখিকে নিয়ে বের হন না। একটিকে নিয়ে যান, আরেকটিকে রেখে যান।

পাখি দুটির মাছ ও মাংস পছন্দ জানিয়ে অভিরূপ বলেন, সামর্থ্য অনুযায়ী আমার পরিবার এসব খাবারের জোগান দেয়। আমার মা–বাবা প্রথম দিকে বিরক্ত হলেও পোষ মেনে যাওয়ায় এখন তাদের পরিবারের অংশ মনে করেন।

অভিরূপের সঙ্গে থাকা শঙ্খচিল দেখতে ততক্ষণে অনেকে ভিড় করেন। তাদের একজন মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো বলেন, ‘নানা ধরনের পাখি মানুষের পোষ মানে শুনেছি। কিন্তু আজ দেখলাম শঙ্খচিলও মানুষের পোষ মানে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা