ছবি: আমার বাঙলা
সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

 ইমরোজ মাহমুদ রুদ্র রাঙ্গাবালী,পটুয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর মাত্র একদিন বাকি। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চলছে ভোটগ্রহণের প্রস্তুতি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের সকল সরঞ্জাম প্রিসাইডিং অফিসারদের কাছে বিতরণ করা হয়েছে।

এবারের নির্বাচনে রাঙ্গাবালী উপজেলায় ৬টি ইউনিয়নের ৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য এবার নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে থাকবে বডি-ওয়ার্ন ক্যামেরা। কঠোর নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো উপজেলাকে। এখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর ১০১ জন সদস্য, কোস্টগার্ডের ৯০ জন সদস্য, পুলিশের ১২৩ জন সদস্যসহ আনসার সদস্যদের। এছাড়াও নির্বাচনে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।

এবারের নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি থেকে এবিএম মোশারেফ হোসেন, ১১ দলীয় জোট (খেলাফত মজলিস) থেকে ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোস্তাফিজুর রহমান।

উপজেলার বাইরে থাকা কর্মজীবী লোকজন ইতোমধ্যে ভোট প্রদানের জন্য বাড়িতে এসে পৌঁছেছেন। রাঙ্গাবালীতে এখন পর্যন্ত কোনো নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের মাঝে ভোটে অংশগ্রহণের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্য...

কুষ্টিয়ায় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ...

যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যা...

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নির...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর মা...

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা