ছবি: ভিডিও থেকে নেওয়া
সারাদেশ
নির্বাচনের আগে নিরাপত্তার রিহার্সাল

পেকুয়ায় ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে নাকের ডগায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই ঠেকাতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত একটি ভোটকেন্দ্রে এই মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এখানে বাস্তবভিত্তিক প্রস্তুতি ও সমন্বিত কৌশলের অনুশীলন চালানো হয়।
মহড়ায় একসঙ্গে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ পুলিশ। সম্ভাব্য বিশৃঙ্খলা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দৃশ্য মহড়ায় তুলে ধরা হয়।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবেই এই মহড়া পরিচালনা করা হয়েছে। আগামী নির্বাচন ঘিরে এ ধরনের প্রস্তুতি ভোটারদের মধ্যে আস্থাও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা