নিহত ইউপি সদস্য রেজাউল। ছবি: সংগৃহীত
সারাদেশ
তিনি হত্যা মামলার আসামী ছিলেন

টেকনাফে পুলিশ হেফাজতে ইউপি সদস্যের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে ইউনুস হত্যা মামলার পলাতক আসামি ও হ্নীলা ইউনিয়নের বর্তমান ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৩৬) পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

রেজাউল করিম দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। ওসি জানান, ইউনুস হত্যা মামলায় এজাহারনামীয় আসামি রেজাউলকে ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল এলাকা থেকে র‍্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তারের সময় তিনি শ্বাসকষ্টসহ জটিল নানা রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থা অবনতির কারণে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।

পুলিশ জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তাঁর মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় রেজাউলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ৪ নভেম্বর টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ইউনুসকে অপহরণের পর গুম করা হয়। অভিযুক্তরা পরিবারের কাছে ৬০–৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরদিন সকালে রঙ্গিখালী এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী ৬ নভেম্বর আটজনকে নামীয় ও আরও সাত–আটজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে রেজাউল করিমও ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা