ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজস্থলীতে বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্যসহ আটক ৪ জন

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীতে বিদেশি সিগারেট পাচারকালে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশসহ চারজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ২১ লাখ টাকার বিদেশি সিগারেট।

রবিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামিরা হলেন—
বাঙ্গালহালিয়া ইউনিয়নের মৃত চিত্ররঞ্জনের ছেলে ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ,
মো. সাজ্জাদ, শফিপুর পাথরবন পাড়া,
মহিবুল ইসলাম, শফিপুর, শহিদুল ইসলামের ছেলে,
রনি তঞ্চঙ্গ্যা, রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে।

রাজস্থলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি শিমুল মেম্বারের ব্যবহৃত গাড়ি নং ২৮ তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সাথে ৪ জনকে আটক করা হয়।

সূত্রে আরও জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, সরভভাটা, শিলকসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। জব্দ করা বিদেশি সিগারেটের মধ্যে রয়েছেওরিস ৮ কার্টন (৪০০ প্যাকেট), পেট্রোন ১০ কার্টন, বেনসন ৫ কার্টন।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “আমি আজ খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানায় বদলি হয়েছি। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ (বি) ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজস্থলীতে পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা