ছবি: সংগৃহীত
সারাদেশ

তুরাগ দক্ষিণের যুব বিভাগের "প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫" অনুষ্ঠিত

আমার বাঙলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তুরাগ দক্ষিণ থানার যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৮টি দল নিয়ে আয়োজিত উত্তরার সেক্টর ১৪ খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব। সকালে যুব সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুব সেক্রেটারি মুস্তফা আসাদের পরিচালনায় খেলা উদ্বোধন করেন তুরাগ দক্ষিণ থানা আমির ও ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, আসন পরিচালক জামালউদ্দিন, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসেন, তুরাগ দক্ষিণের সাবেক আমির মাহবুব আলম, সাঈদুর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসন সমন্বয়ক তারিক হাসান, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব সুরুজ্জামান, তুরাগ দক্ষিণ থানা সেক্রেটারি আহসান হাবিব, সহকারী সেক্রেটারি শফি আলম সজিব, কর্মপরিষদ সদস্য জসিমউদ্দীন, মহব্বত হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি জনাব তোফায়েল আহমেদ, বাউনিয়া দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, উত্তর বাউনিয়া সভাপতি রফিকুল ইসলাম, ইমারটেক সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা, বাইলজুড়ী সেক্রেটারি ইব্রাহীম খলিল, পাকুরিয়া সেক্রেটারি শরিফুল ইসলাম প্রমুখ।

সফল টুর্নামেন্ট আয়োজনে সক্রিয়ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য কামরুল হাসান, মিলন, সালেহীন, ইমরান, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসিব, সাদিকুল ইসলাম ও আহাদসহ অন্যান্যরা।

এদিকে খেলার আয়োজনে অত্যন্ত খুশি খেলোয়াড়বৃন্দ ও এলাকাবাসী। তারা যুব বিভাগকে ধন্যবাদ জানান এই আয়োজন করায় এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের এই ধারা অব্যাহত থাকুক বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান জানান, তুরাগ দক্ষিণ যুব বিভাগ “খেলাধুলার বন্ধন, তারুণ্যের স্পন্দন” এই স্লোগানকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি যেভাবে যুবক ও তরুণ সমাজকে বিপথগামী করছে, তা থেকে যুবক ও তরুণদের উদ্ধার করতেই যুব বিভাগ সুস্থ বিনোদনের চর্চা করে আসছে। তিনি আরো জানান, যুব বিভাগ নিয়মিতভাবে সেবার ব্রত নিয়ে ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবসেবামূলক কাজ যেমন শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি নানান কর্মসূচি নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যাবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা...

লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি...

নোয়াখালীতে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘট...

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলি...

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ১১ট...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ‘মব কালচার’ প্রবণ...

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার ম...

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন সমা...

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়...

যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা