সংগৃহীত
জাতীয়

জাপার সঙ্গে কৌশলগত জোট হতে পারে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতীয় পার্টি (জাপা) ২০০৮ সালে আমাদের মহাজোটে ছিল। তাদের সঙ্গে কৌশলগত জোট হতে পারে। সেজন্য তারা আমাদের সঙ্গে আলোচনা করছে ও করতে চায়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ শরিকদের কতগুলো আসন ছেড়ে দিতে পারে- এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে আলোচনা চলছে। যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের নির্বাচিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ছাড় দেবে।

জাপা বিরোধী দলে থেকে নির্বাচন করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, দলটি স্বাধীনভাবে নির্বাচন করছে। তারা কোনো কোনো আসনে আমাদের সঙ্গে সমঝোতা করতে চায়।

বাংলাদেশের রাজনীতিতে সবসময় এটা হয়ে আসছে। সেক্ষেত্রে কে নির্বাচিত হওয়ার যোগ্য, তা বিবেচ্য হবে। যেকোনো সমঝোতায়, যেকোনো দলের ক্ষেত্রে।

জাপাসহ অন্য শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার বিষয়ে মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি-জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে জাপা আমাদের রাজনৈতিক সহযাত্রী হিসেবে কাজ করছে।

ড. হাছান মাহমুদ বলেন, এবার অনেকের প্রার্থিতা বাতিল হওয়ার পরও এখনো প্রতি আসনে ৭ জন করে প্রার্থী আছে।

একটি দল নির্বাচনে না এলে সেটা গ্রহণযোগ্য হবে না, এমন কথা কোথাও লেখা নেই। ১৯৭০ সালের নির্বাচনেও অনেক বড় নেতার দল অংশগ্রহণ করেনি। সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা