সংগৃহীত
জাতীয়

গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় থাকবেন।

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা গেছে, ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার এবং শুক্রবার (৭ ও ৮ ডিসেম্বর) গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার শিডিউলে কাল ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় গমন ও শুক্রবার প্রত্যাবর্তনের তথ্য আছে। তবে এ সফরে কোনো কর্মসূচি বা যাতায়াতের সময় নির্ধারিত নেই।

মূলত শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়ায় বাবার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করবেন। সেই সাথে ঘরোয়াভাবে নির্বাচনী এলাকার নেতাদের সাথে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনী কৌশল, কর্মপন্থা নিয়ে পরিকল্পনা ও নির্দেশনা দেবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা