ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে তিন গুলি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুরে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে শফিকুল ইসলাম আজম নামের এক সাবেক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। শফিকুল ইসলামের শরীরে তিনটি গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার রাত ৮টার দিকে সদরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পারভেজ এন্টারপ্রাইজের সামনে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর কাছ থেকে গুলি চালানো হয়। শফিকুল আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তামাক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসেছিলেন শফিকুল ইসলাম। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ডান চোখ, পেট ও চোয়ালে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, “তিনটি গুলি লেগেছে। এর মধ্যে ডান চোখ ও পেটে গুলি লেগেছে। পেটে গুলি লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। তার অবস্থা গুরুতর।”

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।”

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে শিকলে বেঁধে নির্যাতন

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবুল কাশেম ওরফে কেদা কাশেমের সঙ্গে যোগাযোগ...

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

জয়নগর ইউনিয়নে কাগজে-কলমে কাজ, কোটি টাকা হরিলুট

তথ্য অনুসন্ধানে, কলারোয়া উপজেলায় জয়নগর ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নের নামে চল...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী

আন্তরিক আপ্যায়ন ও দিকনির্দেশনামূলক পরামর্শ পাওয়ায় তারা সংসদ নেতা ও প্রধানমন্...

তিন বিভাগের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা