বিনোদন
ফিকে বাদশার ম্যাজিক

‘জওয়ান’কে টেক্কা দিয়ে এগিয়ে গেল ‘সালার’

বিনোদন ডেস্ক: একজন বলিউডের বাদশা। অন্যজন দক্ষিণী বিনোদন জগতের প্রথম সারির অভিনেতা। দুই তারকারই ছবিমুক্তি আসন্ন। জনপ্রিয়তা ও অগ্রিম টিকিট বুকিংয়ের একে অপরকে টেক্কা দিচ্ছেন শাহরুখ খান ও প্রভাস।

একটি ছবির মুক্তি ৭ সেপ্টেম্বর, অন্যটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। শুধু দেশে নয়, বিদেশেও দুই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তির সময় এই উন্মাদনা চোখে পড়েছিল আমেরিকা, দুবাইয়ের মতো জায়গায়। বিদেশে বেশ ভাল ব্যবসাও করেছিল শাহরুখ খানের ওই ছবি। ‘পাঠান’-এর পর এ বার ‘জওয়ান’-এর পালা। সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জওয়ান’। ছবি মুক্তির এক মাস আগে থেকে আমেরিকায় শুরু হয়ে গিয়েছিল টিকিটের অগ্রিম বুকিং। তিন সপ্তাহ আগে অগ্রিম বুকিং শুরু হয়েছিল দুবাইয়েও। আমেরিকায় অগ্রিম বুকিংয়ের জোরে দেড় কোটি টাকার বেশি ব্যবসাও ইতিমধ্যেই করে ফেলেছে ‘জওয়ান’। তার পরেও বাদশাকে টেক্কা দিলেন প্রভাস। অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ‘জওয়ান’-এর প্রায় দ্বিগুণ অঙ্কের উপার্জন করল ‘সালার’।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে ১ কোটি ৭৪ লক্ষ টাকা। আমেরিকা জুড়ে মোট ৪৫০টি জায়গায় মুক্তি পেতে চলেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। অন্য দিকে, প্রভাসের ‘সালার’ মুক্তি পাচ্ছে তার থেকে প্রায় ১০০টিরও কম জায়গায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ৩৩৭টি জায়গায় মুক্তি পাচ্ছে ‘সালার: পার্ট ওয়ান— সিজফায়ার’। তা সত্ত্বেও অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ছবির ঝুলিতে এসেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। স্পষ্টতই, শাহরুখের ছবির থেকে বেশি সংখ্যক টিকিট বিক্রি হয়েছে প্রভাসের ছবির। তবে কি বিদেশি দর্শকের কাছে ধীরে ধীরে ফিকে হচ্ছে বাদশার ম্যাজিক?

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর রাস্তায় হেঁটেই ‘জওয়ান’-এর মুক্তির আগেও ছবির জন্য আলাদা করে প্রচারে নামেননি শাহরুখ বা ছবির নির্মাতারা কেউ-ই। শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্য দিকে, ‘আদিপুরুষ’-এর বেনজির ভরাডুবির পর ‘সালার’ নিয়ে পর্দায় ফিরছেন প্রভাস। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সেই ছবি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

পয়েন্ট হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তলানিতে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের...

শচিনকে টপকে রেকর্ডের চূড়ায় জো রুট

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের রেকর্ড ভাঙার স্রোত থামছেই না। পাকিস্তান...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা