সংগৃহীত
বিনোদন

গ্র্যামিতে গাইবেন যারা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া। ভ্যারাইটি, সিএসবি নিউজসহ বিভিন্ন গণমাধ্যম এবারের গ্র্যামিতে পারফর্ম করা শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।

গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়েন্স এবারের আসরে পারফর্ম করবেন কিনা তা নিশ্চিত নয়। তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের গ্র্যামিতে গাইতে শোনা যাবে।

প্রায় এক যুগ আগে প্রথম অ্যালবাম মুক্তি পেলেও গত বছর বলা যায় ‘নতুন করে শুরু’ করেছেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। ভ্যারাইটি, বিবিসির বিচারে তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে।

গ্র্যামিতে গাইবেন তিনি, আলোচিত অ্যালবামটির জন্য এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন চার্লি। তিনি কয়টি পুরস্কার পান, সেদিকেও ভক্তদের চোখ থাকবে।

গত বছর বিশ্বসংগীতে আলোচনায় ছিলেন দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোন; গ্র্যামিতে তাদের পারফরম্যান্সও থাকছে। ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি!’–এর মতো আলোচিত গান গাইবেন তারা। দুজনই গ্র্যামিতে মনোনয়নও পেয়েছেন একাধিক বিভাগে।

গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাকেও পারফর্ম করতে দেখা যাবে। দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্সের দিকেও চোখ থাকবে ভক্তদের।

আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশও গাইবেন। তিনিও আসরে সাত মনোনয়ন বাগিয়েছেন। তরুণ শিল্পীরা ছাড়াও থাকবে শাকিরা, টেডি সুইমসের গান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা